হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচে নিষিদ্ধ গোলরক্ষক ওনো

, খেলা

হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচে নিষিদ্ধ গোলরক্ষক ওনো

টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এফসি এন্ডোরার গোলরক্ষক হেসুস ওনোওকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গত ২ নভেম্বর দ্বিতীয় স্তরের ম্যাচে প্রতিপক্ষ ফরোয়ার্ড দে মিগেলের সঙ্গে সংঘর্ষের জেরে লাল কার্ড দেখেছিলেন ২৫ বছর বয়সী এই গোলরক্ষক। সেই ঘটনার পরের দিনই ৩০ বছর বয়সী দে মিগেল মৃত্যুবরণ করেন। পরদিন মারা যান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এফসি এন্ডোরার গোলরক্ষক হেসুস ওনোওর এখন বেঁচে থাকাটাই বড় এক শাস্তি হয়ে দাঁড়িয়েছে। তার এক ট্যাকল থেকেই তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যু হয়েছিল। এবার সেই ঘটনায় আনুষ্ঠানিকভাবে বড় শাস্তি নেমে এসেছে তার ওপর।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি রেফারির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ওনোওর ট্যাকলটি ছিল প্রতিপক্ষের বুকে সহিংস এবং অতিরিক্ত শক্তিতে করা আঘাত। ঘটনার সময় ম্যাচটি ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ২-২ সমতায় ছিল। তবে ফেডারেশন জানিয়েছে, ওই পরিস্থিতিতে ম্যাচ পুনরায় আয়োজন না করে অমিমাংসিত ফল বহাল রাখাই ছিল সম্মানজনক সিদ্ধান্ত। তখন স্কোর ছিল ২–২। ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, সর্বোচ্চ শাস্তিই যুক্তিসংগত।

এই ঘটনার পর থেকে ওনোও বর্তমানে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এন্ডোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ইকুয়েটরিয়াল গিনির এই গোলরক্ষক বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত এবং ফুটবলে ফেরার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ক্লাব কর্তৃপক্ষ ওনোওর পাশে থাকার ঘোষণা দিয়ে জানিয়েছে, পেশাদার ক্যারিয়ারে ফেরার জন্য তাকে পর্যাপ্ত সময় ও সহযোগিতা দেওয়া হবে।