April 23, 2026, 10:41 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

  • Update Time : Thursday, August 8, 2024
  • 265 Time View
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২২ গাড়ি

শেখ হাসিনার সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থায় সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত হচ্ছে ২২টি গাড়ি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় শপথ নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি। পরিবহন পুল থেকে এসব গাড়ি যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে।

সরেজমিনে দেখা গেছে, গেল মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। এ মুহূর্তে ২৫টির বেশি গাড়ি প্রস্তুত থাকলেও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছে ১২টি গাড়ি। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ এর অত্যাধুনিক সিরিজের গাড়ি।

অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলোর মধ্যে আছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। ২৫০০ সিসির এই গাড়িগুলোর মূল্য প্রকারভেদে ৮৫ থেকে ৯০ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে মিতসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। ১৬০০ সিসির এসব গাড়ির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews