April 23, 2026, 7:28 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

  • Update Time : Saturday, August 17, 2024
  • 282 Time View
কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ
কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার দল ত্যাগ

কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক নেতা দল ত্যাগ করেছেন। তিনি কামরুজ্জামান মাসুদ। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শনিবার দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন।

এ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন- বাংলাদেশ যে সকল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম।

এর আগে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

আওয়ামী লীগ ত্যাগ করা নিয়ে কামরুজ্জামান মাসুদ আরও বলেন, দীর্ঘ দিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সংজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। আমি সমাজ সেবায় জড়িত থাকতে চাই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews