সুইমিংপুলে গোসলে নেমে প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী

, বাংলাদেশ

সুইমিংপুলে গোসলে নেমে প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী

সিলেট নগরের চৌকিদেখী এলাকার ব্রিটেনিয়া সুইমিং পুলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বুধবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সেখানে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দিপাঞ্জন ঘোষ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। জানা গেছে, বুধবার ছিল তাদের সেমিস্টারের শেষ দিন। একাডেমিক কার্যক্রম শেষে সহপাঠীদের সঙ্গে আনন্দ করতে তিনি ওই সুইমিংপুলে গিয়েছিলেন। সাঁতার কাটার একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি জানান, সহপাঠীদের সঙ্গে সাঁতার কাটতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। চাকরির আরও তথ্য: নাসিম আহমদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থাতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।’।