জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।
সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং তার ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ।



