জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’ বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ ও পদের তথ্য
- প্রতিষ্ঠানের নাম: আড়ং
- পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
- পদসংখ্যা: ৫০০টি
- বেতন: মাসিক ১০,০০০ থেকে ১২,০০০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
- অভিজ্ঞতা: সর্বোচ্চ এক বছর
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
- কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর
দায়িত্ব ও দক্ষতা
নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে রয়েছে গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা ও চাহিদা অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা করা। এছাড়া পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেওয়া, পয়েন্ট অব সেলস সিস্টেমে লেনদেন সম্পন্ন করা, ইনভেন্টরি ট্র্যাক করা, গ্রাহকের জিজ্ঞাসার সমাধান এবং দলের সাথে সমন্বয় করে কাজ করা। প্রার্থীর বিক্রয় কৌশল ও পণ্যের যত্ন নেওয়ার নিয়মাবলি সম্পর্কে ধারণা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য
- আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এই লিংকে প্রবেশ করুন।
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
- অন্যান্য তথ্য: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১টি পদে নিয়োগ চলছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ের ওপর বিশেষ কোর্স পরিচালিত হচ্ছে।



