জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন শুরু

, চাকরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে নিয়োগ: আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশাসনিক ও সহায়ক পদের জন্য মোট ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদ ৬ থেকে ২০তম গ্রেডের আওতাভুক্ত। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন সম্পন্ন করার পাশাপাশি হার্ডকপিও জমা দিতে হবে। বেতন স্কেল: ে চাকরি। 37.

নিয়োগের পদ ও গ্রেডসমূহ

  • সহকারী কম্পট্রোলার (গ্রেড-৬): বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
  • সহকারী প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৯): বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা।
  • ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, সহকারী উদ্যানতত্ত্ববিদ, কালচারাল অফিসার, সায়েন্টিফিক অফিসার, মেডিক্যাল অফিসার ও প্রশাসনিক অফিসার (গ্রেড-১০): বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
  • উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও ল্যাবরেটরি সহকারী (গ্রেড-১২): বেতন ১১,৩০০-২৭,৩০০ টাকা।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৩): বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি), ক্যাটালগার, গ্রন্থাগার সহকারী (গ্রেড-১৩)।
  • ড্রাইভার (হেভি) (গ্রেড-১৫): বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬): বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • ল্যাব অ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।
  • বৈদ্যুতিক মিস্ত্রি, প্লাম্বার মিস্ত্রি, বুক সর্টার ও বাবুর্চি (গ্রেড-১৮): বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা।
  • লিফটম্যান (গ্রেড-১৯): বেতন ৮,৫০০-২০,৫৭০ টাকা।
  • বৈদ্যুতিক হেলপার, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার, মেকানিক হেলপার, অফিস সহায়ক, অফিস সহায়ক কাম বাবুর্চি, প্লাম্বার হেলপার, বাস হেলপার, বাস ক্লিনার, মালি, মাঠ সহকারী, ওয়েল্ডিং হেলপার, রাজমিস্ত্রি হেলপার, সুইপার, হল অ্যাটেনডেন্ট (মহিলা), ক্যাশ কাউন্টার রক্ষক ও ডাইনিং অ্যাটেনডেন্ট (গ্রেড-২০): বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও ফি

প্রার্থীদের jobs.juniv.edu ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ডাউনলোডকৃত আবেদন ফরম ও পেমেন্ট রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি নিম্নরূপ

  • ১ থেকে ১০ নম্বর পদের জন্য: ৬০০ টাকা।
  • ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য: ৩০০ টাকা।
  • ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য: ২০০ টাকা।

অন্যান্য শর্তাবলি

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ এবং হার্ডকপি জমাদানের শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬। উল্লেখ্য, অফিস অনুযায়ী প্রার্থীদের পৃথকভাবে আবেদন করতে হবে। যেসব পদে আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেসব পদের বিপরীতে পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদসংখ্যা: ২।
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে নিয়োগ, করুন আবেদন।
  • পদসংখ্যা: ৪।
  • পদসংখ্যা: ৩।
  • জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
  • পদসংখ্যা: ১৪।