April 23, 2026, 10:42 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ত্রাণ তো দূরের কথা খোঁজ নেয়নি কেউ

  • Update Time : Monday, August 26, 2024
  • 178 Time View
ত্রাণ তো দূরের কথা খোঁজ নেয়নি কেউ
ত্রাণ তো দূরের কথা খোঁজ নেয়নি কেউ

ত্রাণ তো দূরের কথা খোঁজ নেয়নি কেউ

সারাদেশে আকস্মিক বন্যার প্রভাবে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা পাড়ের কান্দাবাড়ি গ্রামে বন্যা দেখা দিয়েছে। ওই গ্রামের প্রায় ২৫টি বাড়িঘর পানিতে তলিয়ে আছে। গ্রামটি মেঘনা নদী থেকে কয়েক কিলোমিটারের মধ্যে হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন অনেকে ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায়, কান্দাবাড়ি গ্রামটিতে পানি থৈ থৈ করছে। মানুষ উঠানের মধ্যে বাঁশের সাঁকো তৈরি করে কেউবা আবার উঠানের মধ্যে ইট বিছিয়ে এক ঘর হতে আরেক ঘরে যাতায়াত করছে। বেশ কিছুদিন ধরে ওই স্থানের বাড়িগুলো পানিতে তলিয়ে থাকলেও কেউ তাদের খোঁজ খবর নেয়নি বলেও জানান ভুক্তভোগীরা। দিঘীরপাড় ইউনিয়নের পদ্মার চরের ওই গ্রামটিতে কয়েক বছর ধরেই নদী ভাঙন চলছে। এ বছরও নদী ভাঙনের শিকার হয়েছে গ্রামটি। গ্রামটির এক অংশে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হলেও অপর অংশে চলছে ভাঙন। এতে পানির মধ্যে আটকে আছে ওই গ্রামবাসীর জীবনযাপন।

ওই গ্রামের রিয়াজউদ্দিন বলেন, আমাদের ঘরবাড়ি বেশ কিছুদিন যাবৎ পানিতে তলিয়ে আছে। অন্যদিকে আমরা গ্রাম হতে যে রাস্তা দিয়ে বের হতাম সেটাও পানির নিচে চলে গেছে। খুব কষ্ট করে পানি দিয়ে যাতায়াত করছি আমরা। ত্রাণ তো দূরের কথা কেউ আমাদের খোঁজ খবরও নেয়নি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews