ঢাকায় মনোরেল চালুর লক্ষ্যে সাড়ে ৭ কোটির সমীক্ষা চুক্তি

, বাংলাদেশ

ঢাকায় মনোরেল চালুর লক্ষ্যে সাড়ে ৭ কোটির সমীক্ষা চুক্তি

ঢাকায় মনোরেল ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মূলত মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ মাইল পর্যন্ত যাতায়াত সহজ করতে ফিডার সার্ভিস হিসেবে এই মনোরেল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোরেলের যাত্রীদের যাতায়াতের শেষ ধাপের সংযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। বাংলাদেশসহ ২০ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের। রাড্ডা এমসিএইচ ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা।

এই সমীক্ষার কাজের জন্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বুয়েটের মধ্যে সাড়ে ৭ কোটি টাকার একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রস্তাবিত পাঁচটি রুটের পাশাপাশি আরও অন্যান্য সম্ভাব্য পথও যাচাই করা হবে। মূলত অর্থনৈতিক ও সামাজিক সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে এর মধ্যে অন্তত দুটি করিডরকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সম্ভাব্য সুবিধা ও অর্থনৈতিক সম্ভাব্যতার ভিত্তিতে সেখান থেকে বাস্তবায়নযোগ্য একটি রুট বেছে নেওয়া হবে।

সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী, প্রায় ৭৯ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ পাঁচটি মনোরেল করিডর প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো—বিমানবন্দর থেকে পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে বসুন্ধরা (২৫ দশমিক ২ কিমি), মধ্য বাড্ডা থেকে ভুলতা (১৪ দশমিক ৬ কিমি), রামপুরা থেকে ডেমরা (১০ দশমিক ৩ কিমি), মোহাম্মদপুর থেকে পোস্তগোলা (১১ দশমিক ৭ কিমি) এবং উত্তরা সেন্টার হয়ে বিমানবন্দর থেকে সাভার (১৭ দশমিক ৬ কিমি)। বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ বিমান কিনছে সরকার।

ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে অন্তত একটি মনোরেল রুট চালু করা। প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের পুরো প্রক্রিয়া শেষ করতে ছয় মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যেখানে তিন মাসের মধ্যে উপযুক্ত একটি করিডর বাছাইয়ের লক্ষ্য রয়েছে। প্রাথমিক তালিকায় পাঁচটি রুট থাকলেও, বুয়েটের পরামর্শে বর্তমানে মোট ১৪টি রুট যাচাই-বাছাই করা হচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।

সরকার এই সমীক্ষার মাধ্যমে রুটের বিন্যাস, স্টেশন ও ডিপোর সম্ভাব্য অবস্থান, যাত্রী চাহিদা, কারিগরি ও কাঠামোগত উপযোগিতা এবং পরিবেশগত প্রভাব নিরূপণ করবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে সড়কের জায়গা স্বল্প এবং ভারী অবকাঠামো নির্মাণ কঠিন, সেখানে মনোরেল কার্যকর গণপরিবহন হিসেবে ভূমিকা রাখতে পারবে কি না, তা খতিয়ে দেখা হবে। বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পুরো প্রকল্পের নির্মাণ ব্যয়, যাত্রী পরিবহনের সক্ষমতা এবং পরিচালন ব্যয় চূড়ান্তভাবে নির্ভর করবে বুয়েটের দেওয়া সমীক্ষার ফলাফলের ওপর। এই সমীক্ষায় বিদ্যমান ও ভবিষ্যতে নির্মাণাধীন মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে মনোরেলের সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, যাতে নগরবাসী নিরবচ্ছিন্ন যাতায়াত সেবা পায়। বাগদাদ বিমানবন্দরে মার্কিন ঘাঁটি নিয়ন্ত্রণে নিল ইরাক।