গঙ্গা পানি চুক্তি ইস্যুতে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গঙ্গা পানি চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে দুই দেশের নেতৃত্ব, উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং পানি বিষয়ক আলোচকদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
ভারতীয় পক্ষও বিষয়টি গুরুত্বের সাথে দেখছে উল্লেখ করে হুমায়ুন কবির আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে অবশ্যই সমস্যার একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ সমাধান সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই কেবল জটিল এসব বিষয়ের সুরাহা করা সম্ভব এবং আন্তর্জাতিক আইনের বিধানগুলোকেও এ প্রক্রিয়ায় বিবেচনায় রাখা হচ্ছে। তিনি বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়গুলো দেখছে। বিষয়টি নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি।’। সুতরাং, আমরা এখন এই অবস্থানেই আছি।’।
এক পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে সাংবাদিকরা পুনরায় প্রশ্ন তুললে প্রতিমন্ত্রী বিরক্তি প্রকাশ করে বলেন, একই প্রশ্ন বারবার করা হচ্ছে। এরপর তিনি কোনো বাড়তি মন্তব্য না করে সভায় যোগদানের উদ্দেশ্যে বিদায় নেন।



