চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতন

, চাকরি

চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতন

চাকরিপ্রার্থীদের কাছে এখন শুধু পদের নাম নয়, শুরুর বেতনও সমান গুরুত্ব বহন করে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ হাজার টাকার বেশি মাসিক বেতনের সুযোগ সৃষ্টি হয়েছে। কিছু ক্ষেত্রে যোগদানের শুরুতেই বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ থেকে ৪৬ হাজার টাকা। এই আকর্ষণীয় পদগুলোতে আবেদন করার সুযোগ এখনো রয়েছে। বিশেষত তরুণদের কাছে চাকরির শুরুতে মানসম্মত বেতন গুরুত্বপূর্ণ। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে। অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি নতুন স্নাতকদের জন্যও করপোরেট খাতে ভালো বেতনের সুযোগ তৈরি হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোয়ও এখন বিশেষায়িত পদের চাহিদা তৈরি হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। এই পদে যোগদানের শুরুতেই মাসিক বেতন ৪৬ হাজার টাকা। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং ঋণ কার্যক্রম পরিচালনায় চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ অক্টোবর।

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই পদের শুরুতেই বেতন ৪০ হাজার টাকা। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। বিশেষ বিষয় হলো, এই পদে অভিজ্ঞতার শর্ত শিথিল করে নতুন স্নাতকদের (ফ্রেশার) সুযোগ রাখা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।

এছাড়া বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘এক্সিকিউটিভ-নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে কর্মী নিচ্ছে, যেখানে বেতন ৩৫ হাজার টাকা। ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা খাদ্যবিজ্ঞানে স্নাতকধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার সুবিধা রয়েছে।

সরকারি ও স্বায়ত্তশাসিত খাতেও বড় নিয়োগপ্রক্রিয়া চলছে। পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। নবম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। এই নিয়োগে আবেদন শুরু ১৮ অক্টোবর এবং শেষ হবে ১৭ নভেম্বর। এখানে সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়ন বিষয়ের প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে। বেতন স্কেল: ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক পদেও উচ্চ বেতনের সুযোগ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন নবম গ্রেড অনুযায়ী ৪৪,০০০ টাকা থেকে শুরু। এতে আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) ৪৪ হাজার টাকা শুরুর স্কেলে প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, যার আবেদনের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদেও ৩০ হাজার টাকার বেশি বেতনে নিয়োগ চলছে, যেগুলোতে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।