পরিবেশের সুরক্ষায় নিজেদের অঙ্গীকারের অংশ হিসেবে ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিওয়াইডি বাংলাদেশ। সানভ্যালি কমিউনিটির সহায়তায় আজ ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের মাধ্যমেই সেপ্টেম্বর মাসজুড়ে চলা প্রতিষ্ঠানটির ‘বিওয়াইডি গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইনের ইতি টানা হলো। বিওয়াইডি ‘গ্রিন ড্রাইভের’ ভাবনাটিও সেখান থেকেই এসেছে।
‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগান নিয়ে পরিচালিত এই ক্যাম্পেইনে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫০০টির বেশি চারাগাছ রোপণ করা সম্ভব হয়েছে। বিওয়াইডির বৈশ্বিক লক্ষ্য ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর সঙ্গে সঙ্গতি রেখে এমন পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। কেৎসু ঝ্যাং জানান, বিওয়াইডি বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং এখানে নিউ এনার্জি ভেহিকেল ইকোসিস্টেমের বিকাশে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ‘গ্রিন ড্রাইভ’-এর মতো উদ্যোগ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল গাড়ি বিক্রির বাইরেও কমিউনিটির প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে। তবে, বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। একইসাথে, যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, সেখানেও অবদান রাখতে চাই।
আমিদ সাকিফ খান বলেন, বিওয়াইডি মানেই প্রযুক্তি ও উদ্ভাবনের মেলবন্ধন। তবে টেকসই উন্নয়নের ধারণাটি কেবল যানের সীমাবদ্ধতায় আটকে নেই। তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তা সবার সামনে তুলে ধরা। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।” (বিজ্ঞপ্তি)।



