April 24, 2026, 4:06 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

  • Update Time : Saturday, September 14, 2024
  • 280 Time View
আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল যাকে, সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফয়তার করে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ অগাস্ট বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন।

আন্দোলন দমনে রুবেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অস্ত্র হাতে সক্রিয় থাকার বিষয়টিও নজরে আসার কথা জানিয়েছিল রাজশাহী মহানগর পুলিশ। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানাল ৱ্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews