কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক মেয়াদে একজন ম্যানেজার (এইচআরএম/অ্যাডমিন) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী মাসিক ৯১,০০০ টাকা বেসিক বেতন পাবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। ৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। বেসিক বেতন: ৯১০০০ টাকা শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা অনুযায়ী কাভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এছাড়া আবেদনের সঙ্গে ১,০০০ টাকার পে-অর্ডার কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অনুকূলে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম ও অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭’ এই ঠিকানায়। ২০ অক্টোবর ২০২৬ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি উল্লিখিত ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।



