স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি তাদের করপোরেট ব্যাংকিং বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য ‘ইউনিট হেড’ পদে দক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ব্যাংকের কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জনে সম্পদ, দায় ও মুনাফায় প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং করপোরেট ক্লায়েন্টদের সাথে সম্পর্ক উন্নয়নের দায়িত্ব পালন করতে হবে এই পদে নিয়োগপ্রাপ্তদের। নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান সম্পর্ক জোরদার করা। করপোরেট ল্যান্ডিং, আমানত, ট্রেড ফিন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্টসহ অন্যান্য পণ্যের প্রবৃদ্ধি বাড়ানো।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী ক্রেডিট ঝুঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্বও থাকবে তাদের ওপর। বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ব্যাংকের ক্রেডিট নীতি মেনে ঝুঁকি ব্যবস্থাপনা, পোর্টফোলিও মান ও অ্যান্টি–মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করা।
পদের যোগ্যতা ও অভিজ্ঞতা
- পদ: ইউনিট হেড (করপোরেট ব্যাংকিং)।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: নামী বাণিজ্যিক ব্যাংকে করপোরেট বিজনেস বিভাগে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) সমমানের পদে দায়িত্ব পালনের রেকর্ড থাকতে হবে।
- দক্ষতা: করপোরেট বিজনেস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ডেটা বিশ্লেষণ এবং বিজনেস স্ট্র্যাটেজিতে গভীর জ্ঞান ও দক্ষতা থাকা আবশ্যক।
বয়স ও কর্মস্থল
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
- অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফার্নিচার অ্যালাউন্স, মোবাইল বিল, ক্রেডিট কার্ড এবং বছরে দুটি উৎসব বোনাসসহ একটি বৈশাখী বোনাস দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আগামী ৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনকারীদের মধ্য থেকে কেবল প্রাথমিক বাছাইকৃতদের পরবর্তী প্রক্রিয়ার জন্য ডাকা হবে। শুধু প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে।
- যেসব দেশে সরকারি ছুটি সবচেয়ে বেশি, শীর্ষ দশে আছে বাংলাদেশও।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।



