রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুর ২টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি প্রশ্ন তুলে বলেন, সাজেককে কেন্দ্র করে আসলে কী ঘটছে। তিনি পরামর্শ দিয়ে বলেন, ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে বরং সঠিক তথ্যের ভিত্তিতে এই বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাধারণ নাগরিকদের জীবন নিয়ে কোনো ধরনের তামাশা করার অধিকার কারো নেই উল্লেখ করে তিনি সময় থাকতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।



