ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগের সুযোগ

, ব্যাংক

ব্র্যাক ব্যাংকে ইনফরমেশন সিকিউরিটি বিভাগে নিয়োগের সুযোগ

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অধীনে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি’ পদে জনবল নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও পদসংখ্যা

  • পদের নামঅফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)
  • পদবি গ্রেডওজি–২ থেকে এসও
  • পদসংখ্যানির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

ইউজিসি থেকে অনুমোদনপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স অথবা সমমানের বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও দরকারি দক্ষতা

  • অভিজ্ঞতাইনফরমেশন সিকিউরিটিতে কমপক্ষে ২ বছরের প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতা অথবা নেটওয়ার্ক ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটিতে অভিজ্ঞতা সহ ইনফরমেশন সিস্টেমস বা ইনফ্রাস্ট্রাকচারে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা আবশ্যক।
  • পেশাগত সনদসিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই, জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ কিংবা আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর-এর মতো খ্যাতনামা শিল্প–স্বীকৃত সনদে ভূষিত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • কারিগরি জ্ঞাননিরাপত্তা অবকাঠামো চালনা, ঝুঁকি পর্যালোচনা, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং এবং এনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই–ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট ইত্যাদি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক সম্পর্কিত স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

দায়িত্ব ও সুযোগ-সুবিধা

মনোনীত প্রার্থীকে প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা কৌশল, নীতি, প্রক্রিয়া এবং ইনসিডেন্স রেসপন্স জোরদারকরণে কাজ করতে হবে।

এর পাশাপাশি এক্সডিআর, ডিএলপি, সিআইইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ ও অ্যাকসেস ম্যানেজমেন্টের মতো এন্টারপ্রাইজ সিকিউরিটি সমাধান পরিচালনা, থার্ড-পার্টি ভেন্ডর তদারকি এবং নিয়মিত ঝুঁকি মূল্যায়ন করতে হবে। ব্র্যাক ব্যাংক সকল লিঙ্গ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির কাজের সমান সুযোগ নিশ্চিত করে। ব্যাংকের নিজস্ব নিয়ম অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের নিয়োগ সংক্রান্ত পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ২৬ অক্টোবর।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।