গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

, বাংলাদেশ

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টুনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপক দলে যোগ দেয়। বর্তমানে সর্বমোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অগ্নিনির্বাপণ কাজে সহায়তার জন্য আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।