গাজীপুরের কালিয়াকৈরে সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই আন্দোলন শুরু করেন। পরবর্তীতে সফিপুর, রতনপুরসহ পার্শ্ববর্তী নানা কারখানার শ্রমিকরা এসে এ বিক্ষোভে যোগ দেন। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে কালিয়াকৈর, সফিপুর, কোনাবাড়ী ও আশেপাশের অঞ্চলে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার সকাল থেকেই মাঠে নেমেছেন বিজিবি সদস্যরা। শিল্প পুলিশের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন। পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে।



