টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

, বাংলাদেশ

টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

কক্সবাজারের মহেশখালীস্থ সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

রবিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন জাতীয় গ্যাস গ্রীডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে।

ফলে এই চার দিন সারাদেশে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২৫ সালেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।

এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম

  • অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা
  • বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড
  • পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে মন্ত্রণালয়
  • গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • টানা চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে
  • আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
  • পূর্বাচলে প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেল কারাগারে
  • ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান

পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে গ্রিডে গ্যাসের সরবরাহ কম থাকায় শিল্পাঞ্চল এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ গ্রাহকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ পরবর্তী সময়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু হবে বলে আশা করা যাচ্ছে। পেট্রোবাংলা গ্যাস গ্রিডের এই সাময়িক অবনতির বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করবে।