জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

, বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

তিন দিনের সরকারি সফরে লিউ হাইসিং গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। তার নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টির এই প্রতিনিধিদলের শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং আব্দুস সালাম আজাদ।