April 24, 2026, 9:30 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

পাথরের ট্রাকে ভারত থেকে এলো আইফোনসহ ৪২ ফোন

  • Update Time : Thursday, September 25, 2025
  • 135 Time View
পাথরের ট্রাকে ভারত থেকে এলো আইফোনসহ ৪২ ফোন

পাথরের ট্রাকে ভারত থেকে এলো আইফোনসহ ৪২ ফোন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসিজদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে ভারত থেকে চোরাচালান হয়ে আসা ৪২টি মোবাইলফোন উদ্ধার করেছে কাস্টমস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল।

সোনামসজিদ স্থলবন্দর কাষ্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ভারতীয় এক ট্রাক পাথর নিয়ে সোনামসিজদ স্থলবন্দরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। এসময় ট্রাকের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের ৮টি আইফোন, স্যামসাংয়ের ৫টি, ওয়ানপ্লাস ১টি, ভিভো ১২টি, রিয়েলমি ৪টি, রেডমি ৩টি, অপ্পোর ৬টি মোবাইল ফোন রয়েছে।

চোরাই ফোন চট্টগ্রাম থেকে পাঠানো হতো ভারত, দুবাই ও মালয়েশিয়ায়

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাথরবোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews