April 21, 2026, 11:40 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ভারতকে খুশি করতে আল্লাহ-ভগবান একই বলছে ‘একটি দল’: তাহেরী

  • Update Time : Friday, October 3, 2025
  • 177 Time View
ভারতকে খুশি করতে আল্লাহ-ভগবান একই বলছে ‘একটি দল’: তাহেরী

আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী অভিযোগ করেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির নামে একটি দল ভারতকে খুশি করার জন্য বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে।

সাম্প্রতিক একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে, ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তাহেরী বলেন, “আজকে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে রোজা আর পূজা একই কথা, আবার বলা হচ্ছে আল্লাহ আর ভগবান একই—এরা কি ইসলাম মানে? তাদের এ চালাকি জনগণ বুঝতে পারছে। তিনি এটাকে “চালাকি” বলে আখ্যা দেন।

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে একদিকে ভারতের মন রক্ষা করা হচ্ছে, আবার অন্যদিকে ভারতের বিরুদ্ধেও স্লোগান দিয়ে দ্বিমুখী রাজনীতি চালানো হচ্ছে।

“তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ চোখ তুললে সেই চোখ উপড়ে ফেলা হবে।”

মাহফিলে তিনি আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইসলাম ও আউলিয়া কেরামের মাজার ভাঙার ষড়যন্ত্র কখনো মেনে নেওয়া হবে না। ‘এজন্য তিনি “মাজার প্রতিরোধ কমিটি” গঠনের আহ্বান জানান।

তাহেরী দাবি করেন, আহলে সুন্নত ওয়াল জামাতই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। বরং এ দেশ ও ইসলামের সুরক্ষাই আমাদের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews