April 24, 2026, 1:10 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

এবার শাপলা প্রতীকের দাবি করলো বাংলাদেশ কংগ্রেস

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 81 Time View
এবার শাপলা প্রতীকের দাবি করলো বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) এবার জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। 

দলটি দাবি করেছে, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে।

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে, এবং যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews