April 24, 2026, 1:08 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

শরিয়তের সঙ্গে সম্পর্ক নেই’ বলে কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে বিএনপি নেতা

  • Update Time : Friday, October 17, 2025
  • 87 Time View
শরিয়তের সঙ্গে সম্পর্ক নেই’ বলে কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে বিএনপি নেতা

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে হোসেন আহমেদ নামে এক বিএনপি নেতা জামায়াতে যোগ দিয়েছেন। হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে হোসেন কর্মী সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন। এ সময় তিনি জামায়াতের সদস্য ফরম পূরণ করেন। তার সঙ্গে জামায়াতে যোগ দেওয়া অন্যদের পদ-পদবী সম্পর্কে জানা যায়নি।

এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।

হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি বিএনপি করতাম। এরপর থেকে দেখেছি বিএনপির সাথে আল্লাহ-রাসুলের আইনের (শরিয়তের) কোন সম্পর্ক নেই। এতে আমার মন বলছিল আমি অন্যায় পথে চলছি। তখন আমি চিন্ত করেছি আমি অন্যায় পথে থাকতে পারব না। এই চিন্তা থেকেই আমি জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews