April 24, 2026, 4:35 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

এনসিপি নেতা সারোয়ার তুষার এইচএসসি পাস

  • Update Time : Friday, January 2, 2026
  • 129 Time View
এনসিপি নেতা সারোয়ার তুষার এইচএসসি পাস

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামায় সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লক্ষ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোন ফৌজদারি মামলা নেই।

তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোন সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ (পলাশ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন। এই আসনে তুষার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews