April 24, 2026, 4:34 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ডা:তিথি আজিজের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, ৩ লাখ টাকায় ধামাচাপা

  • Update Time : Thursday, January 8, 2026
  • 122 Time View
ডা:তিথি আজিজের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু, ৩ লাখ টাকায় ধামাচাপা

নোয়াখালীর চাটখিল উপজেলায় আবারো ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে চাটখিল শিশু কিশোর এন্ড স্পেশালাইজড হাসপাতলে সিজারিয়ান অপারেশনের সময় অবহেলার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী গত ১৮ ডিসেম্বর ২০২৫ ৩ তারিখে উপজেলার পুরুষোত্তমপুর ঘোষের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দুলালের স্ত্রী নিশি আক্তার (২৭) এর তৃতীয় সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন করে অপারেশনটি করেন হাসপাতালের চিকিৎসক ডাক্তার তিথি আজিজ।

 

অভিযোগে বলা হয় অপারেশনের পরপরই প্রসূতি নারীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে নোয়াখালী সদর এলাকার একটি বেসরকারি হাসপাতলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিশি আক্তার এর মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি অপারেশনের ত্রুটি ও অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তারা আরো অভিযোগ করেন ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

স্থানীয়দের অভিযোগ চিকিৎসক ডাক্তার তৃতী আজিজের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। সে সময় ও প্রভাবশালীদের মাধ্যমে ঘটনাগুলো আড়াল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষে দাবি করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ডাক্তার তিথি আজিজের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews