April 24, 2026, 4:35 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ফখরুল

  • Update Time : Saturday, January 10, 2026
  • 125 Time View
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ফখরুল

রিপোর্ট : রুবেল তালুকদার

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমান উত্তরাঞ্চলে সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সফরকালে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধ পাওয়ার পর ওই সফর সাময়িকভাবে স্থগিত করা হয়।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে। ইতোমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির একাধিক নেতা হত্যার শিকার হয়েছেন। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক নেতাকেও হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews