April 24, 2026, 4:29 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে মানসিক প্রতিবন্ধী যুবকের আ*ত্মহত্যা

  • Update Time : Saturday, January 10, 2026
  • 108 Time View
সিরাজগঞ্জের তাড়াশে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

রিপোর্ট : রুবেল তালুকদার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রামে জয় কুমার (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেল দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জয় কুমার দেশীগ্রাম এলাকার পরিমলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতায় ভুগছিলেন এবং আগে মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের বাবা পরিমল জানান, শনিবার দুপুরে খাবারের জন্য ডাকাডাকি করেও ছেলের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জয় কুমারকে দেখতে পান।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews