April 24, 2026, 4:31 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর আলোচনা সভা

  • Update Time : Saturday, January 10, 2026
  • 91 Time View
বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর আলোচনা সভা

প্রতিবেদন : সানাউল্লাহ আস সুদাইস

১০ জানুয়ারি ২০২৬ইং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) বরিশাল-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের আজ হিজলা উপজেলার এমদাদুল উলূম ইসলামীয়া মাদ্রাসা মাঠে থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেছেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ের দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠনের অবস্থান শক্তিশালী করতে থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটিকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের মতামত ও সাংগঠনিক প্রস্তাব তুলে ধরেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা, ইউনিয়ন ও সেন্টার কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews