April 24, 2026, 4:34 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

  • Update Time : Tuesday, January 13, 2026
  • 90 Time View
নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন

আলামিন খান, জাবি প্রতিনিধি

‎বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের দেওয়া নিকাববিরোধী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রী সংস্থা। আজ (‎মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেত্রী ও সমর্থকরা। এসময় তারা মোশাররফ ঠাকুরের বক্তব্যের প্রতিবাদ করেন।

‎মানববন্ধনে জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জাহান তার বক্তব্যে বলেন, “আমাদের নৈতিক দায়িত্ব যে যারা বাংলাদেশে এবং বিশেষত ২৪ পরবর্তী বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিবাদের কোন ঠাই দেখতে চাই না,হিজাব ফোবিয়া চাই না।গতকাল তথাকথিত এক বিএনপি নেতা মোশারফ আহমেদ ঠাকুর সে তার একটি সেমিনারে বক্তব্য দিয়েছে যে মুসলিম নারীদের যে নিকাব আমাদের সম্ভ্রম যেটা আমাদের আত্মপরিচয়ের একটা উৎস সেই সেই আত্মপরিচয়ের উৎসকে তিনি খুবই নোংরা ভাষায় আমাদের পরিচয় করিয়েছেন।তিনি বাংলাদেশের মুসলিম নারী সমাজকে ইহুদির ইহুদিদের বেশ স্বাদের সাথে তুলনা করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন “বিগত ফ্যাসিবাদের সময়ে খুনি হাসিনার আমলে আমরা দেখেছি যে কিভাবে হিজাব পরিহিত নারীদেরকে পরীক্ষার হলে, অফিসে,অফিসের চাকরির ভাইবায় হেনস্থার শিকার হতে হয় এবং এটা এখনো চলমান, খুবই লজ্জার সাথে বলছি এটা এখনো চলমান।

 


মানববন্ধনের বেগম রোকেয়া হল সংসদের এজিএস ফাহমিদা সুলতানা সওদা বলেন ” ৯০% মুসলিম জনসংখ্যা দেশে যদি হিজাব নিয়ে এরকম ন্যাক্কারজনক কথা শুনতে হয় এর চেয়ে দুঃখ জনক আর কিছুই হতে পারে না। আমরা পোশাকের স্বাধীনতার কথা বলি, যারা হিজাব বা নিকাব পরে না তাদের পোশায় নিয়ে কেউ কথা বললে পুরো বাংলাদেশ ছেয়ে যায় কিন্তু আমরা যারা হিজাব নিকাব পরি তাদের পোষাক নিয়ে কটুক্তি করলে সেরকম কোনো প্রতিবাদ দেখা যায় না। আমরা দেখেছি ভাইবা বোর্ডে এরকমও বলা হয়েছে যে, নিকাব না খুললে ভাইবায় ফেইল করিয়ে দেয়া হবে। ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এগুলা কখনই মেনে নিতে পারি না। আমরা মোশাররফ আহমেদ ঠাকুরের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।”

সমাপনী বক্তব্যে ছাত্রী সংস্থার সভানেত্রী জন্নাতুল ফেরদৌস তিনটি দাবির কথা উত্থাপন করেন। এসময় তিনি বিএনপি নেতাকে আগামীতে এধরনের বক্তব্য থেকে বিরত থেকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেইসাথে এবিষয়ে বিএনপির অবস্থান জানতে চান। সেইসাথে নারীদের নিরাপত্তার বিষয়ে ইন্টেরিম সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসময় বক্তারা আততায়ীর গুলিতে নিহত হওয়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews