April 24, 2026, 4:34 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

চবির এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান

  • Update Time : Wednesday, January 14, 2026
  • 47 Time View
চবির এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সিন্ডিকেট সভায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ অনুমোদন দেওয়া হয়। এসব নিয়োগে স্বচ্ছতা ও বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পরই দুদক মাঠে নামে।

অভিযোগের মধ্যে রয়েছে, ওই সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের কন্যা মাহিরা খানকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৪ জন কর্মচারী নিয়োগের সুপারিশ অনুমোদন পায়।

 


দুদক কর্মকর্তারা জানান, নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই করে বিধিবিধান অনুসরণ করা হয়েছে কি না এবং কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার বা স্বজনপ্রীতি হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews