April 23, 2026, 9:00 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ-৩: ১১ দলীয় জোটের ঘোষণার পর মুফতি আব্দুর রউফের প্রস্তুতি শুরু

  • Update Time : Friday, January 16, 2026
  • 87 Time View

রুবেল তালুকদার জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জ-৩: নির্বাচনী জোট ঘোষণায় মুফতি আব্দুর রউফের প্রস্তুতি শুরু

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের ঘোষণার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আব্দুর রউফকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদকে রাখা হয়েছে।

জোট ঘোষণার পর সাধারণ জনগণ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেছেন। তাড়াশ উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “এ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপি অধ্যুষিত। তবে জোটের নতুন প্রতীক হিসেবে রিকশা প্রতীক থাকা নতুন পরিস্থিতি তৈরি করেছে। জনগণ কীভাবে সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়।”

মুফতি আব্দুর রউফ জানিয়েছেন, “জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা প্রস্তুতি শুরু করেছি এবং খুব দ্রুতই জোটের অন্যান্য শরিকদের সঙ্গে বসে সমন্বয় করে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করব।”

জেলা যুব মজলিসের সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান বলেন, “ঘোষণার পরপরই আমরা প্রস্তুতি শুরু করেছি। সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা থাকলেও আমরা আশাবাদী যে ভালো ফলাফল করতে পারব।”

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা বলেন, “সিরাজগঞ্জ-৩ একটি সম্ভাবনাময় আসন। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমরা ইতোমধ্যে সম্পন্ন করেছি। বর্তমান সাংগঠনিক অবস্থান অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী। জাতীয় স্বার্থে আমরা জোটকে ধরে রাখছি এবং কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।”

এদিকে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানান, জামায়াতের প্রার্থী না থাকায় তাদের বিজয়ের সম্ভাবনা শক্তিশালী।

সর্বশেষ, এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews