April 22, 2026, 10:44 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

গাইবান্ধায় ডাকাতির চেষ্টাকালে ৩ জন আটক, গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

  • Update Time : Sunday, January 18, 2026
  • 91 Time View
গাইবান্ধায় ডাকাতির চেষ্টাকালে ৩ জন আটক, গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।গেল রোববার দিবাগত রাত দেড়টার দিকে তুলসীঘাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন কাশদহ এলাকার একটি ইটভাটার পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। আটককৃত আসামীরা হলেন মোঃ নাজমুল হক,মোঃ বাপ্পি ব্যাপারী,মোঃ এরশাদ মিয়া।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মুরারীপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে কাশদহ ১ম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তারা দেখতে পান ৬-৭ জন লোক মুখে মাস্ক ও মাফলার পেঁচিয়ে সন্দেহজনকভাবে বসে আছে। তাদের গতিবিধি দেখে ডাকাত সন্দেহ হলে আরোহীরা দ্রুত সামনে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করে। এসময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা। জনরোষের মুখে বিক্ষুব্ধ জনতা তাদের উত্তম-মধ্যম প্রদান করে এবং পার্শ্ববর্তী এক কাঠ ব্যবসায়ীর দোকানে আটকে রাখে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে আসামীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানায়, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews