April 23, 2026, 10:24 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর বার্তা: সিআইডির হাতে পেশাদার প্রতারক গ্রেফতার

  • Update Time : Thursday, January 22, 2026
  • 72 Time View

রিপোর্ট : রুবেল তালুকদার, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে জেলা প্রশাসকের (ডিসি) কাছে বিভ্রান্তিকর তথ্য পাঠানো ও অর্থ দাবি করার অভিযোগে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯)। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের বাসিন্দা। গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে সাভার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডি সূত্র জানায়, গ্রেফতারকৃত শামীম ওসমান নিজেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে দাবি করেন যে, রাজশাহীতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং ওই দলকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়।

এছাড়াও তিনি জেলা প্রশাসকের কাছে তথাকথিত ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লক্ষ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বার্তাগুলো সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে বিষয়টি সাইবার পুলিশ সেন্টার, সিআইডিকে অবহিত করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি বিশেষ দল দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শামীম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও বিদ্যমান ছিল।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সিআইডি জানিয়েছে, এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অপরাধ করেছে কি না—সে বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews