February 4, 2026, 5:07 am
Title :
একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী একাত্তরককে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জুলাই হামলায় জড়িত শিক্ষকদের ছবি সাঁটিয়ে জাকসুর প্রতিবাদ “এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক” ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে তাড়াশে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ অসুস্থ প্রার্থী, তবুও থেমে নেই প্রচারণা: সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপির মাঠ দখলে নেতাকর্মীরা বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর মিনিস্টার শোরুমে চাকরি, ৪০ বছরেও আবেদন করুন কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? গাইবান্ধার মালিবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে তাড়াশে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

  • Update Time : Tuesday, February 3, 2026
  • 5 Time View
6

রিপোট রুবেল তালুকদার জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ, তাড়াশ | ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে এলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন পে-স্কেল বাস্তবায়ন সময়ের দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি কম্পিউটার কাম সহকারী জাহাঙ্গীর হোসেন কাজল এবং দপ্তরী সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিকে একই দাবিতে সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews