February 15, 2026, 2:56 am
Title :
এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই গাইবান্ধার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধায় র‍্যাব ১৩ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ে ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুঁকিপুর্ণ দিপু ভূঁইয়ার মিছিলে জনতার ঢল, স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে- মির্জা ফখরুল

এটাই আমার শেষ নির্বাচন, ধানের শীষে ভোট চান বিএনপি নেতা

  • Update Time : Thursday, February 5, 2026
  • 32 Time View
এটাই আমার শেষ নির্বাচন, ধানের শীষে ভোট চান বিএনপি নেতা
39

রহমত আরিফ, ঠাকুরগাঁও

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দিয়েছেন এক বিএনপি নেতা। তিনি বলেন, এই দেশ সবার—এটা জনগণের মাটি ও জনগণেরই সম্পদ। দেশের ভবিষ্যৎ গড়তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের পুরানো মানুষ, পরীক্ষিত মানুষ। এটাই আমার শেষ নির্বাচন। এবারে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, ভোট জনগণের আমানত—এটি যেন কেউ খেয়ানত না করেন। সততা ও ত্যাগের রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। সততার সাথে কাজ করেছি, ভবিষ্যতেও করব।”

নেতার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews