April 23, 2026, 6:18 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

রায়গঞ্জে ১১ দলীয় জোটের জনসভা: বক্তব্য দেন আল্লামা মামুনুল হক

  • Update Time : Sunday, February 8, 2026
  • 40 Time View

রিপোর্ট রুবেল তালুকদার , জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) 

রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।

রোববার বিকেল তিনটার দিকে অনুষ্ঠিত জনসভায় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও অতীত শাসনব্যবস্থা নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, দেশে দীর্ঘদিন ধরে মানুষের কণ্ঠরোধ, গুম ও হত্যার ঘটনা ঘটেছে এবং বহু আলেম–ওলামাও এর শিকার হয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, ছাত্র–জনতার আন্দোলন ও ত্যাগের মাধ্যমে দেশে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সাধারণ মানুষ এখনো চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিবেশ প্রত্যাশা করছে বলে মন্তব্য করেন তিনি। দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শাসকের পরিবর্তন হলেও শোষণের ধরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

আল্লামা মামুনুল হক আরও বলেন, দেশের ইসলামপন্থী শক্তি স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে চায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। তিনি আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয়ের আশা প্রকাশ করেন।

সভায় তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। দেশজুড়ে জোটের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

উপজেলা খেলাফত মজলিসের আমির মো. আলী মর্তুজার সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, ১১ দলীয় ঐক্যজোটের সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছালাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনসহ জোটের অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews