April 19, 2026, 7:55 am
Title :
ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ রায়গঞ্জে চান্দাইকোনা ওভারব্রিজ এলাকায় আইল্যান্ড ঘিরে বাড়ছে দুর্ঘটনা, আলোকসজ্জার দাবি শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রের গ,লাকাটা মর/দেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, আত*ঙ্কে এলাকাবাসী। রায়গঞ্জে সড়ক দখল, বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • Update Time : Saturday, April 18, 2026
  • 10 Time View
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

মশাবাহিত ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেকে সপ্তাহব্যাপী কঁচুরিপানা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভুমি অফিসের সামনে এই ঘাঘট লেকের কঁচুরিপানা অপসারন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত থেকে অভিযানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ সহ অন্যরা।

অভিযানটিতে বেসরকারি সংস্থা গনউন্নয়ন কেন্দ্র, এসকেএস, ওয়ার্ড ভিশন, পদক্ষেপ, ফ্রেন্ডশিপ, আর এইচ ষ্টেপের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাসার আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews