April 20, 2026, 2:48 pm
Title :
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ রায়গঞ্জে চান্দাইকোনা ওভারব্রিজ এলাকায় আইল্যান্ড ঘিরে বাড়ছে দুর্ঘটনা, আলোকসজ্জার দাবি শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রের গ,লাকাটা মর/দেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, আত*ঙ্কে এলাকাবাসী।

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

  • Update Time : Monday, April 20, 2026
  • 2 Time View
সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন—১. সেলিমা রহমান
২. শিরিন সুলতানা
৩. রাশেদা বেগম হিরা
৪. রেহানা আক্তার রানু
৫. নেওয়াজ হালিমা আর্লি
৬. মোছাম্মত ফরিদা ইয়াসমিন
৭. বিলকিস ইসলাম
৮. শাকিলা ফারজানা
৯. হেলেন জেরিন খান
১০. নিলুফার চৌধুরী মনি
১১. নিপুণ রায় চৌধুরী
১২. জেবা আমিন খান
১৩. মাহমুদা হাবিবা
১৪. সাবিরা সুলতানা
১৫. সানসিলা জেবরিন
১৬. সানজিদা ইসলাম তুলি
১৭. সুলতানা আহমেদ
১৮. ফাহমিদা হক
১৯. আন্না মিঞ্জ
২০. সুবর্ণা শিকদার
২১. শামীম আরা বেগম স্বপ্না
২২. শাম্মী আক্তার
২৩. ফেরদৌসী আহমেদ
২৪. বিথীকা বিনতে হুসাইন
২৫. সুরাইয়া জেরিন
২৬. মানছুরা আক্তার
২৭. জহরত আদিব চৌধুরী
২৮. মমতাজ আলম
২৯. ফাহিমা নাসরিন
৩০. আরিফা সুলতানা
৩১. সানজিদা ইয়াসমিন
৩২. শওকত আর আক্তার
৩৩. মাধবী মারমা
৩৪. সেলিনা সুলতানা
৩৫. রেজেকা সুলতানা
৩৬. নাদিয়া পাঠান পাপন

রোববার (১৯ এপ্রিল) রাতে জাতীয় সংসদে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেন। এতে ত্যাগী, যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে মনোনয়নপ্রত্যাশীরা বিগত দিনে আন্দোলন

সংগ্রামে নিজের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। সেইসঙ্গে মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তু্লে ধরেন নারী নেত্রীরা। মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পাবেন, তারা অন্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামীকাল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews