বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

, বাংলাদেশ

বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পদক্ষেপ ও ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জ সফরে গিয়ে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের মানুষ বর্তমানে বিদ্যুতের তীব্র কষ্ট ভোগ করছেন। স্বৈরাচারী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ দেশ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সবসময় মানুষের স্বার্থে কাজ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে সরকার আগামী ১০ বছরের জন্য বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের রূপরেখা তুলে ধরবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার দেশের মানুষের কল্যাণে এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে সকাল ১১টা ২৪ মিনিটে সড়কপথে পাকুন্দিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। মৎস্য পোনা অবমুক্ত করার পর প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। দিনের পরবর্তী কর্মসূচিতে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন বলে জানা গেছে।

সেই জাতীয় সংসদের অধিবেশন আপনাদের দল, আপনাদের সরকার, দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে-কীভাবে আমরা ইনশাআল্লাহ আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করবো।’ এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১

এই বিদ্যুতের সমস্যা যে স্বৈরাচারকে এ দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।’