২৩তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতারা

, বাংলাদেশ

২৩তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতারা

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদের সংসদকক্ষে আজ বেলা ২টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোট শুরুর আগে তিনি নিয়মকানুন সম্পর্কে বক্তব্য দেন।

নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্যদের সংখ্যার বিচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় কার্যত নিশ্চিত হলেও, দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে ভোট প্রদান করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমান ভোট দেন। এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।