পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়া ৬০-৭০টি শাখা অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য দক্ষতা: বাজেট প্রণয়ন, প্রতিবেদন বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
- পরিদর্শন: নিয়মিত মাঠ পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
- মাসিক বেতন: শিক্ষানবিশকালে ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর ৯৮,৪২০ টাকা।
- সুযোগ-সুবিধা: উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ও শহর ভাতাসহ সংস্থার অন্যান্য সুবিধা এবং মাঠ পরিদর্শনের ক্ষেত্রে গাড়ির সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপিসহ সব সনদপত্রের সত্যায়িত কপি, দুই কপি রঙিন ছবি এবং দুজন পরিচয় প্রদানকারীর তথ্যসহ আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগ দেবে।
উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে।
খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
এছাড়া [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
মনে রাখবেন, যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগের ঠিকানা
- আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
- আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: নির্ধারিত নয়।



