April 23, 2026, 3:09 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দিচ্ছে সৌদি আরব

  • Update Time : Wednesday, August 14, 2024
  • 234 Time View
বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দিচ্ছে সৌদি আরব
বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দিচ্ছে সৌদি আরব

ঢাকায় নিযুক্ত সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলা‌দে‌শি কর্মী‌দের আজ বুধবার থে‌কে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছে সৌ‌দি আরব দূতাবাস।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সৌদি রাষ্ট্রদূত।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সৌদি রাষ্ট্রদূত ব‌লেন, আজ‌কে আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু ক‌রে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধর‌নের সেবা দেওয়া শুরু ক‌রে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকা‌লে প্রতি‌দিন গ‌ড়ে ৫ হাজার ভিসা ইস্যু করা হ‌ত।

 

পররাষ্ট্র উপ‌দেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ব‌লেন, বাংলা‌দেশ ও সৌ‌দির ম‌ধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক র‌য়ে‌ছে। আমরা অর্থ‌নৈ‌তিক ইস্যু, ভিসা ইস্যুসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলা‌দে‌শে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফি‌রে আস‌বে। বাংলা‌দেশ স্থি‌তিশীলতা উপ‌ভোগ কর‌বে।

বর্তমা‌নে ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দি‌তে আশ্রয় চেয়ে‌ছেন ব‌লে খবর প্রকাশ হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে রাষ্ট্রদূ‌তের দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, এ রকম কিছু আমি শু‌নিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews