April 25, 2026, 9:58 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

উত্তম জীবিকা লাভের উয়পা

  • Update Time : Friday, August 9, 2024
  • 274 Time View
উত্তম জীবিকা লাভের উপায়
উত্তম জীবিকা লাভের উপায়

জীবন-জীবিকার প্রশস্তি সবারই কাম্য। পার্থিব জীবনের এই প্রয়োজনকে ইসলাম অস্বীকার করে না। পবিত্র কোরআনে উন্নত ও প্রশস্ত জীবন-জীবিকা লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে। নিচে তা বর্ণনা করা হলো।

১. আল্লাহভীতি : দৈনন্দিন জীবনে আল্লাহর ভয় ধারণ করলে আল্লাহ জীবন ও জীবিকায় প্রশস্তি দান করেন। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা, পাপ পরিহার করা ইত্যাদি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন। আর তাকে তার ধারণাতীত উৎস থেকে দান করবেন জীবিকা।

যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট।’
(সুরা : তালাক, আয়াত : ২-৩)

 

২. নামাজ আদায় : নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। প্রত্যেক সাবালক নর-নারীর জন্য নামাজ ফরজ। যত্ন, মমতা ও নিয়ম রক্ষা করে নামাজ আদায়কারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

মহান আল্লাহ বলেন, ‘আর তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তাতে অবিচল থাক, আমি তোমার কাছে কোনো জীবনোপকরণ চাই না; আমিই তোমাকে জীবনোপকরণ দিই এবং শুভ পরিণাম আল্লাহভীরুদের জন্য।’ (সুরা : তাহা, আয়াত : ১৩২)

৩. ক্ষমা প্রার্থনা করা : উত্তম জীবিকা ও বরকত লাভের অন্যতম উপায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনার অর্থ শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়া নয়, বরং এর অর্থ হলো অতীত পাপের জন্য অনুতপ্ত হওয়া, তা ছেড়ে দেওয়া এবং পাপমুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। ইরশাদ হয়েছে, ‘বলেছি, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কোরো, তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews