April 23, 2026, 10:43 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বকেয়া বেতনের দাবিতে অনন্ত জলিলের পোশাক কারখানায় বিক্ষোভ

  • Update Time : Monday, August 12, 2024
  • 223 Time View
বকেয়া বেতনের দাবিতে অনন্ত জলিলের পোশাক কারখানায় বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে অনন্ত জলিলের পোশাক কারখানায় বিক্ষোভ

ঢাকার সাভার উপজেলায় চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হেমায়েতপুরে ‘এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ কারখানার সামনে সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, কারখানাটির প্রায় সাত হাজার শ্রমিকের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ তাদের বেতন নিয়ে নানা টালবাহানা করছেন।

পরে শ্রমিকরা এক হয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনী গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

খবর পেয়ে অনন্ত জলিল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews