April 23, 2026, 10:41 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা

  • Update Time : Thursday, August 8, 2024
  • 251 Time View
ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা
ভারত থেকে অজ্ঞাত গন্তব্যে রওনা দিয়েছেন হাসিনার সহযোগীরা

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সোমবার সন্ধ্যায় ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে শেখ হাসিনার কয়েকজন সহযোগীও তার সাথে ভারতে গেছেন। বৃহস্পতিবার ভারতের সরকারের শীর্ষ একাধিক সূত্র বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে আসা তার শীর্ষ সহযোগীরা নতুন গন্তব্যের জন্য ছুটতে শুরু করেছেন।

শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকা থেকে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি সামরিক পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। পরে দিল্লির কাছে উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন তারা।

ভারতের সরকারি সূত্রগুলো ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, শেখ হাসিনার সাথে ভারতে যাওয়া দলটি একেবারে বেদনাহত। কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করা জনতার হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল তাদের।

ওই সূত্রগুলো বলেছে, তারা তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেছেন। এমনকি শেখ হাসিনা ও তার সহযোগীরা অতিরিক্ত কাপড়-চোপড় কিংবা দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও সাথে নিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews