April 23, 2026, 3:09 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

যে মামলায় গ্রেপ্তার আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপা

  • Update Time : Wednesday, August 21, 2024
  • 206 Time View
গ্রেপ্তার শাকিল ও ফারজানা রুপা
গ্রেপ্তার শাকিল ও ফারজানা রুপা

আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শাকিল আহমেদ ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।

বুধবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, উত্তরা পূর্ব থানার মামলায় আজ বুধবার (২১ আগস্ট) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার করা হয়।

এদিন তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

ডিএমপি আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রুপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে (টিকে-৭১৩) ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews