আনসার সদস্যদের দাবি-দাওয়া নিয়ে যেসব সিদ্ধান্ত নিলো সরকার, আনসার সদস্যদের দাবি-দাওয়া নিয়ে যেসব সিদ্ধান্ত নিলো সরকার
শনিবার (২৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে আনসার সদস্যদের কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তা হচ্ছে- সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেয়া হয়, সে ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে, আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না।
সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াসমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ৭ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে।
উক্ত কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কাজ করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সকল সাধারণ আনসার সদস্যকে স্ব স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।