April 22, 2026, 1:45 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মিরসরাইয়ে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

  • Update Time : Saturday, August 17, 2024
  • 453 Time View
মিরসরাইয়ে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
মিরসরাইয়ে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকেরা। এতে দিন দিন চাষের পরিধি বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব তরমুজ আবাদ করা হয়েছে। এরই মধ্যে জমি থেকে ফলন তুলে বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। প্রতিটি তরমুজ দেড় থেকে ৬ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। তরমুজ চাষে নেওয়া হয়েছে মালচিং ও অর্গানিক পদ্ধতি। গ্রীষ্মকালীন তরমুজ চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় গত বছর প্রথমবারের মতো ৮ জন কৃষকের মাধ্যমে ১ একর জমিতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়। স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) আওতায় ৫০ শতক জমিতে প্রদর্শনী করা হয়। এবার চাষ হয়েছে ৩ একর জমিতে। আগামীতে আরও বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ।

সরেজমিনে জানা গেছে, চাষ করা তরমুজ ক্ষেতগুলোয় নেওয়া হয়েছে অর্গানিক ও মালচিং পদ্ধতি। পোকামাকড় দমনে ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ ও ইয়েলো কার্ড। গাছে ঝুলছে ইয়েলো কিং, ব্ল্যাকবেবি, রবি, সূর্যডিম, স্মার্টবয়েজ, ল্যান্ডফাই জাতের তরমুজ। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়, ইছাখালী ইউনিয়নের চরশরত ও খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া এলাকায় এ তরমুজ চাষ করা হয়েছে। তরমুজের পরিচর্যা করার জন্য দেওয়া হয়েছে মালচিং পেপার। ওপরে মাচা দিয়ে ফল প্যাকেট করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব তরমুজের ভেতরের অংশ লাল হয় এবং খেতেও বেশ সুস্বাদু।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘উপজেলায় এবার ৩ একর জমিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করা হয়েছে। বীজ, মালচিং পেপার, প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগিতা করা হয়েছে। কৃষি অফিস থেকে সবগুলো ক্ষেত সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এখানকার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। দাম ভালো পাওয়ায় ক্রমান্বয়ে চাষের পরিধি বাড়ছে। আগামীতে আরও বাড়বে বলে আশাবাদী।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews